রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ের বিশ্ব দরবার স্কুলে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিরসরাইয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই উপজেলা প্রশাসনের সার্বিক তত্ববধানে অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ব দরবার মাধ্যমিক বিদ্যালয়। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “দীপ জ্বেলে যাই” এর সহযোগিতায় সমাবেশের পূর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বরচিত কবিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি ও জাগরনের গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হারিয়ে যাওয়া কাবাডি, কানাকানি ও ফুলটোকা খেলাও অনুষ্ঠিত হয়। এসব খেলা শিক্ষার্থীদের ব্যাপক আলোড়ন তোলে। দীপ জ্বেলে যাই এর পরিচালনায় অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক স্পট কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
বিশ্বদরবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্টার সিনেপ্লেক্সের এমডি, আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের নেতা মাহবুবুর রহমান রুহেল। প্রধান আলোচক ছিলেন মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন জোরারগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কামরুল ইসলাম, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল্লাহ দিদার।
বক্তারা বলেন, বর্তমানের শিক্ষার্থীরা নানান অপরাধে জড়িয়ে পড়ছে। এর থেকে যুব সমাজকে মুক্ত করতে হবে। সে কারনে এধরনের অনুষ্ঠান বেশি বেশি করতে হবে। তারা বলেন যে কোনো দেশের উন্নয়নের জন্য পুরো দেশের মধ্যে সামাজিক সম্প্রীতি জরুরি। সামাজিক ভাবে জনসংখ্যায় কম এমন জনগোষ্ঠিকে দমন পীড়নের মাধ্যমে দেশ, সভ্যতা এগুতে পারে না। অতীতে পরিবেশের অনেক ক্ষতি সাধন করা হয়েছে। ভবিষ্যত প্রজন্ম যাতে পরিবেশ রক্ষায় উদ্যোগি সে জন্য এখন থেকে কাজ করতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।
জাগরনের গান প্রতিযোগিতায় প্রথম হয় আফসানা আক্তার, দ্বীতিয় পায়েল দাশ ও তৃতীয় হয় পার্থ সারথী দাশ। মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তিতে প্রথম হয় তাছনিয়া আফরিন, দ্বীতিয় হয় ফয়সাল আহমদ ও তৃতীয় হয় স্কুল শিক্ষার্থী অন্তর চক্রবর্তী অন্তু। জমজমাট স্পট কুইজ প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন, দীপ জ্বেলে যাই এর সাধারন সম্পাদক মহিবুল আলম আরিফ। কানাকানি খেলায় বিজয়ী হয় ইসরাত জাহান শোভার দল। কাবাডি খেলায় বিজয়ী হয় মো. তাকদীর তাহরীম তাকীর দল। ফুলটোকা খেলায় বিজয়ী হয় নাহিদা সুলতানার দল।
সব শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে দেয়া হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক ও বঙ্গবন্ধু জীবনী ভিত্তিক বই।###

 

 

 

 

 

 

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...