সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুট ওভারব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় একটি ফুটওভার ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। শুক্রবার (১ মার্চ) দুপুর ৩ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠত হয়। মানববন্ধনে অংশ নেয় বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা এতিমখানা ও হেফজ খানার শিক্ষার্থী, বড়তাকিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি, বড়তাকিয়া বাজার পরিচালনা কমিটি, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন, সরণিকা সংঘ, সমমনা, স্বপ্নতরী-৭১, মিরসরাই উপজেলা আওয়ামী যুব ও ছাত্র লীগের নেতা কর্মী সহ প্রায় ২ হাজার জনসাধারণ। মানববন্ধনে বক্তারা বড়তাকিয়া মাজার গেইটের সামনে একটি ফুট ওভার ব্রীজ নির্মাণের জোর দাবী জানান। এই সময় তারা শ্লোগান দিয়ে বলেন, আমাদের দাবী মানতে হবে। এছাড়াও বিভিন্ন ব্যানার ফেসটুনে তাদের দাবির কথা কথা তুলে ধরেণ।
মানববন্ধনটি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান ও বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আলাউদ্দিনের নেতৃত্বে এলাকার জনসাধারণকে নিয়ে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান বলেন, ‘দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলে ব্যস্ততম এসড়কে দূর পাল্লার গাড়ীর দ্রুত গতিতে চলাচল করে। ফলে মহাসড়কের পাশবর্তি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক পারাপার হওয়ার সময় দূর্ঘটনায় হতাহত হয়। এ দূর্ঘটনা রোধে বড়তাকিয়া মাদরাসার সামনে একটি ফুট ওভারব্রীজ নির্মাণের দাবী জানান।’

বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন বলেন, ‘ব্যস্ততম ঢাকা-চটগ্রাম মহাসড়ক পারাপারের সময় অনেক পথচারীসহ মাদরাসার শিক্ষার্থী এবং অভিভাবকরা দূর্ঘটনার শিকার হয়। এ জন্য দীর্ঘদিন ধরে আমরা একটি ওভার ব্রীজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলাম। কারন প্রতিনিয়ত উক্ত স্থানে ঘটে যাচ্ছে দুর্ঘটনা।’

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...