বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

মিরসরাইয়ের মঘাদিয়ায় ঝুঁকিপূর্ণ শ্রেণীকক্ষে শিশু শিক্ষার্থীদের পাঠদান

প্রকাশিত :

spot_img

মিরসরাইয়ের মঘাদিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ শ্রেণীকক্ষে কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান চলছে। দিনের পর দিন চরম ঝুঁকি নিয়ে ক্লাস করছে ২শতাধিক শিশু শিক্ষার্থী। ভঙ্গুর ও বিপদজনক ভবনটি দ্রুত সংস্কার না করা গেলে যেকোন সময় ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা। তবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। স্থানীয়রা জানায়, মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা গ্রামের উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৩৮ সালে। বিদ্যালয়টিতে প্রায় ২শতাধিক শিশু শিক্ষার্থী পড়ালেখা করছে। বর্তমানে দ্বিতল এই ভবনের ছাদের বিম, দেয়াল ও মেঝেতে দেখা দিয়েছে ফাটল।

এ পরিস্থিতিতে শিক্ষার্থী ও শিক্ষকেরা ভয় ও শঙ্কা নিয়ে বসছে শ্রেণিকক্ষে। ১৯৩৮ সালে টিন কাঠ আর বেড়া দিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯৭ সালে একতলা পাঁকা ভবন লাভ করে শিক্ষা প্রতিষ্ঠানটি। ২০১১ সালে শ্রেণীকক্ষ সংকট দুর করতে দ্বিতল ভবনে উন্নীত করা হয় একতলা ভবনটিকে। বর্তমানে ভঙ্গুর ও বিপদজনক শ্রেণিকক্ষে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। শ্রেণিকক্ষের ছাদে বাঁশের ঠেকনা দিয়ে চলছে পাঠদান। উদ্বিগ্ন অভিভাবকদের দাবি দ্রুত সংস্কারের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, মঘাদিয়ায় ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি অবগত হয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে এব্যাপারে খোঁজ খবর নিতে বলা হয়েছে। অতি দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...