মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ মে) আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কর্মকারের সভাপতিত্বে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী। সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়, মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবুল। ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়নের সরকারি প্রথমিক বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা,অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।



