শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের মিঠাছড়ায় বাহার ফার্নিচার শো-রুম উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বাহার ফার্নিচার এর শো-রুম শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) উপজেলার মিঠাছড়া বাজরের গাংচিল ফিলিং ষ্টেশনের পূর্ব পাশে এ নান্দনিক ফার্ণিচারের শো-রুম দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিঠাছড়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নিজামুল হক সাদেকী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাজী বাহার কোম্পানী মার্কেটের এ প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা খুরশিদ আলম, সমাজসেবক, ব্যবসায়ী মো. আজিম উদ্দিন, মফিজ উদ্দিন, কামাল উদ্দিন, জয়নাল আবেদীন বাহার সহ অনেকেই।
জানা গেছে, এই প্রতিষ্ঠানে শতভাগ সিজনিং করা কাঠ থেকে তৈরী প্রতিটি ফার্নিচারের ২৫ বছর পর্যন্ত দেয়া হচ্ছে কাঠের গ্যারান্টি। এছাড়াও নিজস্ব সিএনসিসি মেশিন দ্বারা গ্রাহকের চাহিদা অনুযায়ী তৈরি করে দেয়া হয় যে কোন ফার্নিচার।

বাহার ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ শাহাদাত হোসেন বলেন, প্রতিটি পণ্যের গুণগত মান নির্ভর করে পণ্য তৈরীর উপাদান ও দক্ষ কারিগরের উপর। আমরা আমাদের পণ্যের উভয় দিক শতভাগ নিশ্চিত করি। আমাদের রয়েছে নিজস্ব কারখানা, সুদক্ষ কারিগর ও সুবিস্তৃত শো রুম। ক্রেতা আমাদের শো রুমে এসে পছন্দের পণ্যের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হয়ে পণ্য ক্রয় করতে পারবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...