শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের মিঠানালায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমএ কাশেম

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এমএ কাশেম।

রবিবার (৪ অক্টোবর) উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় উপ-নির্বাচনে এম এ কাশেম বেসরকারিভাবে নির্বাচিত ঘোষিত হয়েছেন।এর আগে চেয়ারম্যান মো. খায়রুল আলমের মৃত্যুতে গত ২৬ আগস্ট ইউনিয়নটির চেয়ারম্যান পদ শূণ ঘোষণা করা হয়। এম এ কাশেম প্রয়াত চেয়ারম্যান খায়রুল আলমের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.ফারুক হোছাইন বলেন,১০নং মিঠানালা ইউনিয়নের উপ-নির্বাচনে শুধুমাত্র একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল।কিন্তু নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় এবং
মনোনয়ন ফরমে কোন সমস্যা না থাকায় আজ ৪ অক্টোবর প্রার্থীকে এম এ কাশেমকে বিজয়ী ঘোষণা করা হয়। উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ২০৫৬০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০৪৫৭ জন, এবং মহিলা ভোটার সংখ্যা ১০১০৩ জন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...