মিরসরাইয়ের রনি সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ন, ২৭ জুন, ২০২১

 

আজ রবিবার দুপুর ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের ঘোড়ামরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে মোটর সাইকেল আরোহী সাঈদ মোর্শেদ রনি (৩৮) ঘটনাস্থলে নিহত হন। নিহত মোটর সাইকেল আরোহী সাঈদ হোসেন রনি মিরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকার মুকবুল আহম্মদ সওদাগর বাড়ীর গোলাম সামদানির পুত্র।

জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ডালাস পেট্টোল পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় চট্টগ্রামমূখী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী সাঈদ হোসেন রনি নিহত হন।