মিরসরাই প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে এবং মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিনের নির্দেশে মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৪ নং রহমতাবাদ ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ও এর অঙ্গসংগঠনের উপহার সামগ্রী বিতরণ।

২২ মে (শুক্রবার) ১০নং মিঠানালা ইউনিয়ন জাতীয়তাবাদীদল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে এবং চট্টগ্রাম-১, মিরসরাই সংসদীয় আসনে জাতীয়তাবাদীদলের মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নুুুুরুল আমিনের সহযোগিতায় ৪নং রহমতাবাদ ওয়ার্ডে মহামারী করোনার কারণে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুল হক বাচু,বিএনপি নেতা নাজিম উদ্দীন,যুবদল নেতা শাহাজান সাজু,যুবদল নেতা রফিকুল ইসলাম,সাবেক ছাত্রদল নেতা আব্দুল হক হকসাব, যুবদল নেতা শাহ আলম, বেলাল হোসেন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাহাদাত হোসেন পারভেজ,সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম,ছাত্রনেতা নুর উদ্দীন হোসেন বাবু প্রমুখ।



