শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য ক্লোজড়

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে আশরাফ উদ্দিন নামে এক সংবাদ কর্মীকে লাঞ্চিত করার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম কিশোর কুমার, সে মিরসরাই থানা পুলিশের রেকার চালক।
মিরসরাই প্রেসক্লাবের অভিযোগের ভিত্তিতে থানার ওসি জাহিদুল কবির ঘটনার সত্যতা পেলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ মার্চ রাত সাড়ে বারটায় মিরসরাই উপজেলা সদরের বাদামতলি এলাকায় মহাসড়কে বিএসআরএম এর লরি দূর্ঘটনা ঘটে। এতে দুই ব্যাক্তি গুরুতর আহত হওয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে একটি জাতীয় দৈনিক পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও মিরসরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো: আশরাফ উদ্দিনের সাথে অশালিন আচরণ সহ শারিরিকভাবে লাঞ্চিত করে ওই পুলিশ সদস্য কিশোর কুমার।
এসময় সাংবাদিক পরিচয় পাওয়ার পর আরো উত্তেজিত হয়ে অকথ্যভাষায় গালাগাল করে ড্রাইভার কিশোর কুমার দুর থেকে তেড়ে এসে সাংবাদিক আশরাফকে টুপি মাথায় এতো গরম দেখান কেন বলে মাথা থেকে টুপি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। পরবর্তীতে ওই পুলিশ সদস্য গাছের বড় ঢাল ভেঙ্গে নিয়ে সংবাদ কর্মীকে মারতে উদ্যোত হলে উপস্থিত স্থানিয় লোকজন বাধা সৃষ্টি করলে মোটরসাইকেল যোগে দ্রুত স্থান ত্যাগ করেন।
ঘটনাটি সম্পর্কে মিরসরাই থানার ওসি জাহিদুল কবিরকে অবহিত করা হলে তিনি বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্ধের উপস্থিতিতে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করেন।
এ ব্যাপারে ওসি জাহিদুল কবির জানান, সাংবাদিক আশরাফের সাথে অশোভন আচরনের ঘটনার সত্যতা পাওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে অভিযুক্ত ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...