রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার আবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ আগস্ট) মধ্যে রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা সহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা।
ক্ষতিগ্রস্থরা হলেন, ভ্যারাটিইজ ষ্টোরের মালিক কালা সওদাগর, ফার্মেসির মালিক মো. আরিফ, টেইলার্স দোকানের মালিক মো. গোলাম হোসেন প্রমুখ।
ফার্মিসির মালিক মো. আরিফ জানান, আমরা দোকান বন্ধ করে বাডীতে চলে যাই। রাত প্রায় ১টা ৪০ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে দ্রুতে ছুটে যাই। আমার মনে হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছডিয়ে পড়ে। একে একে ৩টি দোকান পড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, ঔষধ, কাপড়, আটা, চাউল, ময়দা সহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমরা ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। সময় মতো পৌছাতে না পারলে অন্য দোকান গুলা রক্ষা করা সম্ভব হতো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তহীন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...