রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৯ বসত ঘর পুড়ে ছাই ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ের মায়ানী ও ওয়াহেদপুর ইউনিয়নে রবিবার দিবাগত রাতে এবং সোমবার (১৫ মার্চ) পৃথক অগ্নিকান্ডে ৯টি বসতঘর পুড়ে গেছে। উপজেলার মায়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ড মনু ভুঁইয়া পাড়া গ্রামের ছেরু হাফেজ বাড়িতে রবিবার দিবাগত রাত ১টায় ছৈয়দুল হকের পাকের ঘর থেকে আগুন লাগে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। আগুনের লেলিহান শিখায় শাহ আলম, মো. রবিন, মো. নুরুল ইসলাম, মো. সাদ্দাম, মো. নিজাম, সৈয়দুল হকের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস জানায় এই ঘটনায় প্রায় ২০লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। এসময় নিজাম উদ্দিন ও ইমাম উদ্দিনের জায়গা ক্রয়ের জন্য রাখা নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং সাদ্দাম হোসেনের গরু ক্রয়ের জন্য রাখা নগদ ৯৫ হাজার টাকা পুড়ে গেছে। অগ্নিকান্ডের পর পর ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা আওয়ামী লীগ, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী।
মায়ানী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মাহফুজ মিয়া জানান, আবুতোরাব বাজারের নৈশপ্রহরী হতদরিদ্র ছৈয়দুল হকের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
সোমবার (১৫ মার্চ) দুপুর ১টায় উপজের্লা ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার গোলবক্স সওদাগর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় আবুল কাশেম, মো.কিবরিয়া এবং হিমেলের ৩টি বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।

মিরসরাই ফায়ার ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি জানান, মায়ানীতে রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে। রাত ১২.৪৫টায় খবর পেয়ে দ্রুত আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। সোমবার দুপুরে উপজেলার গাছবাড়িয়া গ্রামে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়স্ত্রনে আনা হয়েছে

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...