মিরসরাইয়ে অগ্নি দূর্গতদের পাশে হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগ

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ন, ৫ এপ্রিল, ২০২১

 

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতা প্রদান করেছে হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগ। সোমবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়। এসময় হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনা মিয়া সওদাগর, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাসুক, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানূর রহমান, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নূর নবী দুলা মিয়া, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাহাব উদ্দিন কোম্পানি, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য রবিউল হোসেন শাহীন, শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা নূর হোসেন জসিম, বিশু কুমার দে সহ ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়া হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাহাব উদ্দিন কোম্পানির পক্ষ থেকে লুঙ্গি, শাড়ি ও গামছা দেয়া হয়।
এর আগে রবিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম। তিনি ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা দেন।

উল্লেখঃ গতকাল রবিবার দুপুরে হিঙ্গুলী ইউনিয়ন পূর্ব হিঙ্গুলী গ্রামে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই যায়।