শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অনুদানের চেক বিতরণ করেন  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

প্রকাশিত :

spot_img

মিরসরাইয়ে অনুদানের
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক উপজেলার ১৮টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে নগদ ১৭ হাজার ৫০০ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
এসময় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের হাতে ২০১৮-১৯ অর্থবছরে এককালীন অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি। মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও ইসমত আরা ফেন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আরা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
এসময় ক্যান্সার, কিডনী, লিভার সেরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মাঝে ২৬ জনকে ৫০ হাজার করে ১৩ লাখ টাকা এককালীন অনুদান এবং প্রতিবন্ধী ৭২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসময় বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে মাদকের বিরুদ্ধে জনগনকে সচেতন করতে হবে। জনগন সচেতন হলেই মাদকমুক্ত সমাজ গঠন সহজ হবে। তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে বৃক্ষরোপনে তিনি অর্থায়ন করবেন বলে জানান। চিকিৎসার জন্য দেওয়া অর্থ সম্পর্কে বলেন, এগুলো শেখ হাসিনার অনন্য উদ্যোগ। বিভিন্ন ধরনের ভাতা চালু করে শেখ হাসিনা অসহায় মানুষের দুর্দশা লাঘবের চেষ্টা করে যাচ্ছেন। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...