শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অবকাঠামো উন্নয়নে ৩শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবকাঠামোগত উন্নয়নে ৩শ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে সরকার। শীঘ্রই ওই প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে। বুধবার (১৭ নভেম্বর) সকালে স্থানীয় দূর্গাপুর ইউনিয়নে শহীদ নুরুল হুদা সড়কের উন্নয়ন কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, ‘মিরসরাইয়ের রাস্তাঘাট, পুল-কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চলতি অর্থ বছরে ৩শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এখানকার একটি সড়কও উন্নয়ন ছাড়া থাকবে না।’

স্থানীয় দূর্গাপুর ইউনিয়নে শহীদ নুরুল হুদা সড়কের উন্নয়ন কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. জসিম উদ্দিন।

ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে দুর্গাপুর ইউনিয়নের ৮ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় উদ্বোধন পূর্ববর্তী সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক এনামুল হক, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ হোসেন আরজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, যুগ্ম সম্পাদক ফিরোজ মাহমুদ সুমন ও সদস্য মো. মিনাহি। উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ডের সদস্য নওশের, বর্তমান নির্বাচিত সদস্য আলহাজ¦ আবুল কাশেম প্রমুখ। উদ্বোধনকালে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বাকী নিজামী।
মিরসরাই উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, শহীদ নুরুল হুদা সড়কের জন্য মোট ৫৮ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ১০ ফুট প্রস্ত এবং ১৯০০ ফুট দৈর্ঘ্যরে এ সড়ক আগামী কয়েক মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...