শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

 

 

মিরসরাইয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। রবিবার (৩১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার নিজামপুর সরকারি কলেজের সামনে পুলিশের চেকপোষ্টে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার স্বপন কুমার শীলের পুত্র হৃদয় কুমার শীল (২৩), একই উপজেলার নুনাছড়া এলাকার আমান উল্লাহর পুত্র নিজাম উদ্দিন (২৫), কালুশাহ এলাকার জামাল উদ্দিনের পুত্র রাহাদুল আলম (২৫) ও ভাটিয়ারি এলাকার মাঝি বাড়ির মৃত শফিউল্লাহর পুত্র বিল্লাল হোসেন ওরফে আসলাম (২৮)। এরা সবাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে লোকজনকে গাড়িতে তুলে ছিনতাই করে থাকে। রবিবার মিরসরাই উপজেলার ছোটকমলদহ এলাকা থেকে চট্টগ্রাম শহরগামী যাত্রী ফয়সাল ইকবালকে ছিনতাই করে গাড়ি থেকে পেলে দেয়ার পর ওই ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ফয়সাল ইকবাল জানান, রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম শহরে আমার কর্মস্থলে যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ছোটকমলদহ এলাকা থেকে একটি ছোট প্রাইভেটকারে উঠি। কারের মধ্যে চালক ছাড়া আরো ৩জন যাত্রী ছিল। সীতাকুন্ড বাজারের উত্তর পাশে যাওয়ার পর গাড়ির ভেতর থাকা যাত্রীদের একজন হটাৎ আমার নাকে একটি ঘুষি মারে। এরপর আমার নাক থেকে রক্ত ঝরতে থাকে। আমি জিজ্ঞেস করি আমাকে মারলেন কেন? তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মী করে বলে তোর কাছে যা আছে সব দিয়ে দে। এরপর আমার কাছে থাকা নগদ ৪৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে কুমিরা এলাকায় রোজ গার্ডেনের সামনে
গাড়ি ঘুরিয়ে আমাকে রাস্তার পাশে নামিয়ে দেয়। আমি গাড়ির নম্বর মুখস্ত করে স্থানীয়দের সাহয্যে সীতাকুন্ড থানা ও হাইওয়ে পুলিশকে ফোন দিলেও তারা কোন ধরনের সহযোগীতা করেনি। পরে মিরসরাই থানার ওসিকে ফোন দেয়ার পর তিনি তিনি ছিনতাইকারীদের আটক করেন এবং আমার টাকা, মোবাইল উদ্ধার করেছেন। আমি ওসি স্যারের কাছে কৃতজ্ঞ।

এই বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম বলেন, রবিবার বিকেলে ফয়সাল ইকবাল নামে একজন আমাকে ফোন দিয়ে সে ছিনতাইকারীর কবলে পড়েছে মর্মে তথ্য এবং ছিনতাকারীদের বহনকরা গাড়ির নম্বর দেয়। আমি সাথে সাথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্পটে পুলিশী টহল জোরদার করি। নিজামপুরে আগে থেকেই আমাদের একটি চেকপোষ্ট রয়েছে। ছিনতাকারীরা বুঝতে পেরে চেকপোষ্টের একটু আগে গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় একজন পালিয়ে গেলেও ৪ ছিনতাইকারীকে পুলিশ আটক করে। গাড়ি তল্লাসী করে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের ব্যবহত গাড়ি (ঢাকা মেট্রো খ ১২ ৭৮৭৯) থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন, তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন গাড়িতে যাত্রীবেশে থেকে অন্য যাত্রীদের কাছ থেকে ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে কোন থানায় আগে মামলা রয়েছে কি না খোঁজ খবর নেয়া হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও দ্রুত বিচার আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...