শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতা সুলতান জসীমের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিমের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার করেরহাটে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাউল, ৫ লিটার সোয়াবিন, বুট, চিনি, দুধ, ট্যাংক সহ এক প্যাকেটে ৬৫ কেজি করে ১৫০ জনের মাঝে বিতরণ করা হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সহ-সভাপতি কালাচাঁদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ভুঁইয়া, সদস্য মোশাররফ হোসেন ভুঁইয়া, অভিযান ক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মিল্টন, যুবলীগ নেতা মুরাদ প্রমুখ।

সুলতান গিয়াস উদ্দিন জসিম বলেন, বীর চট্টলার অবিসংবাদিত নেতা, বীর মুক্তিযোদ্ধা, আমার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও উনার সুযোগ্য পুত্র বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল ভাইয়ের নির্দেশে আমার ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র ১৫০ জন শ্রমিকের মাঝে ৬৫ কেজি করে ইফতার সামগ্রী দিয়েছি। ভবিষ্যতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...