রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আদালতের আদেশ অমান্য করে জায়গা দখল করে গেইট নির্মাণের অভিযোগ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নাজমুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট এলাকায় ফখরুল ইসসলাম খান সিআইপির দখলে থাকা জমিতে লোহার গেইট লাগিয়ে বৃহস্পতিবার (১১ মার্চ) ওই জায়গা দখল করে।
ফখরুল ইসলাম খান সিআইপি’র ম্যানেজার দিল মোহাম্মদ অভিযোগ করেন, ধুম মৌজার বিএস ২৪৩২নং খতিয়ানের বিএস ১০৪০৩ দাগে ৬ শতক জায়গার মধ্যে হেবা ও ক্রয় সূত্রে ৪ দশমিক ৭৫ শতাংশ জায়গা ফখরুল ইসলাম খান সিআইপির দখলে ছিল। একই দাগে নাজমুল হকের মা হালিমা খাতুন এক দশমিক ৩৩ শতাংশ জায়গা ক্রয় করে। কিন্তু হালিমা খাতুনের ছেলে নাজমুল হক গত বছরের জানুয়ারি মাসে দাগের পুরো জায়গা জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করে। এ ব্যপারে ফখরুল ইসলাম খানের পক্ষে জিয়া উদ্দিন বাবলু বাদি হয়ে নাজমুল হককে বিবাদী করে করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা চলাকালীন গত বছরের ২৩ নভেম্বর বিরোধীয় সম্পত্তিতে উভয় পক্ষের মধ্যে স্থিতিবস্থা বজায় রাখার ব্যবস্থা নিতে জোরারগঞ্জ থানার ওসিকে আদেশ দেন। আদালতের ওই আদেশ অমান্য করে গত বৃহস্পতিবার (১১ মার্চ) নাজমুল হক জোরপূর্বক ফখরুল ইসলাম খানের জায়গা ঘিরে লোহার গেইট লাগিয়ে জায়গা দখল করে নেয় এবং লোহার গেইট লাগানো ফলে চলাচলের পথ বন্ধ করে দেয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিরোধপূর্ণ জায়গার পাশে রয়েছে ফখরুল ইসলাম খানের বিশাল দিঘী। ওই দিঘীতে যাওয়ার জন্য চলাচলের পথ হিসেবে বিরোধপূর্ন জায়গাটি ব্যবহৃত হয়। কিন্তু ওই জায়গায় নাজমুল হক সীমানা প্রাচীর তৈরি করে লোহার গেইট লাগিয়ে দেয়ায় দিঘীতে যাওয়ার পথটিও বন্ধ হয়ে গেছে। ফখরুল ইসলাম খান মুঠোফোনে জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু ভুমিদস্যূ নাজমুল হক আদালতে আদেশ অমান্য করে তার জায়গা দখল করে নেয়। তার লোকজনকে নানাভাবে হুমকী ধমকী দিয়ে যাচ্ছে।

অভিযোগের বিষয়ে নাজমুল হক জানান, ১০৪০৩ দাগে আমার মায়ের নামে খরিদ করা ৩৮ শতক জায়গা রয়েছে। দীর্ঘ ২৭/২৮ বছর ধরে ওই জায়গা আমাদের দখলেও রয়েছে। আমরা অনেকদিন দেশে না থাকার কারণে ৩শতক জায়গা নামজারি করতে পারিনি। বিরোধপূর্ণ জায়গা নিয়ে গত বছরের ২৩ নভেম্বর আদালতের নির্দেশনা অনুযায়ী আমি ওই জায়গায় কোন কাজ করিনি। তবে উপজেলা সহকারী কমিশনার ভূমি সরেজমিনে এসে আমাদের পক্ষে তদন্ত রিপোর্ট দেয়ার পর আমি গেইট স্থাপনের কাজ করেছি। পরে প্রতিপক্ষ আরো একটি মামলা করেছে। কিন্তু ওই মামলার কপি আমার কাছে না আসায় আমি কাজ করেছি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন জানান, ওই বিরোধপূর্ণ জায়গা নিয়ে আদালতে মামলা চলছে এবং আদালত স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। নাজমুল হক ওই জায়গা কাজ করার খবর পেয়ে আমরা কাজ বন্ধ করে দিয়েছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...