শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আবারো দিন-দুপুরে প্রাইভেটকারে গরুর বাচুর চুরি

প্রকাশিত :

spot_img

 

পাঁচ দিনের ব্যবধানে মিরসরাইয়ে দিন-দুপুরে প্রাইভেটকারে করে আবারো গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের মহালংকা গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
এর আগে গত শুক্রবার উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রাম থেকে একই কায়দায় গরু চুরির ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বড়দারোগাহাট-কমরআলী সড়কের পাশে দুপুর বেলায় একটি গরু বাঁধা ছিল। এ সময় একটি প্রাইভেটকার এসে মহালংকা গ্রামের আলমগীর ভূঁইয়া দুলালের গরুটি গাড়িতে তুলে চলে যায়। দুলাল ওই এলাকার ফিতর ভূঁইয়া বাড়ির বাসিন্দা।
আলমগীর ভূঁইয়া দুলাল বলেন, ‘মঙ্গলবার দুপুরে রাস্তার পাশে গরু বেঁধে রেখে আমি মাঠে কাজ করছিলাম। এ সময় গোল্ডেন রংয়ের একটি পাইভেটকার এসে আমার গরুটি তুলে নিয়ে যায়। আমি গাড়ির পেছন দৌড়েও রক্ষা করতে পারিনি। গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠে উত্তর দিকে চলে যায়।’
তিনি আরো বলেন, গত শুক্রবার মসজিদিয়া গ্রামে আমার আপন ভাগিনার একটি গরু এভাবে নিয়ে গেছে। ওই কারটিও গোল্ডেন রংয়ের ছিল। আমার গরুর মূল্য ৪৫ হাজার টাকা হবে। বিষয়টি নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেছি বলে জানান তিনি।
স্থানীয় হাইতকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো: জামশেদ আলম গরু চুরির সত্যতা স্বীকার করে বলেন, আজ দুপুরে আমার ওয়ার্ডের আলমগীর ভূঁইয়ার একটি গরু প্রাইভেটকারে তুলে নিয়ে গেছে। সংঘবদ্ধ একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের নজর দেয়া প্রয়োজন।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কহিনুর হোসেন বলেন, প্রাইভেটকারে করে গরু চুরির বিষয়ে আমি অবগত নই। কেউ অভিযোগও করেনি। তারপরেও খোঁজ খবর নিয়ে দেখছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...