শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন পরিষদের বিদায়ী সদস্যদের সংবর্ধনা নতুনদের দায়িত্ব গ্রহন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি ::
মিরসরাইয়ের ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের বিদায়ী সদস্য-সদস্যাদের সংবর্ধনা, নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিদায়ীদের সংবর্ধনা, নতুনদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইছাখালী ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় এবং নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল মোস্তফার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী নিজাম, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সুদর্শন রায়, সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজম খাঁন, ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম। নবনির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু।

অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান, বিদায়ী ইউপি সদস্য, নবনির্বাচিত সকল সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং দায়িত্ব হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে মিরসরাইয়ে ১৬ জন চেয়ারম্যান ও ১৯২ জন ইউপি সদস্য নির্বাচিত হয়। ২৮ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজে ১৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের এবং ৩০ ডিসেম্বর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...