রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পূজা উপহার বিতরণ করলো জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের সাংসদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে জোরারগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপগুলোতে পূজা উপহার বিতরণ করেছে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ।
২৫ অক্টোবর রবিবার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টারের নেতৃত্ব জোরারগঞ্জ ইউনিয়নের ১৩ টি পূজা মণ্ডপে এসব পূজা উপহার বিতরণ করা হয়।
এছাড়া ইউনিয়ন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টারের পিতার নামে প্রতিষ্ঠিত মিরসরাইয়ে অন্যতম পরিচিত সামাজিক সংগঠন মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের উদ্যোগে ও পূজা উপহার বিতরণ করা হয়।
জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্ব অন্যান্য নেতৃবৃন্দ গোপীনাথপুর পূজা মন্ডপ,নন্দনপুর বিধু মাষ্টার বাড়ি পূজা মন্ডপ, গোবিন্দপুর ইছামতি মন্দির পূজা মন্ডপ,বিরাজমুহুরী বাড়ি পূজা মন্ডপ,জগদীশচন্দ্র বণিক বাড়ি পূজা মন্ডপ,মেঘনাথ বণিক বাড়ি পূজা মন্ডপ,নকূল বণিক বাড়ি পূজা মন্ডপ,দেওয়ানপুর কালী বাড়ি পূজা মন্ডপ,উত্তর দেওয়ানপুর গৌড়চন্দ্র মহাজন বাড়ি পূজা মন্ডপ,বিষ্ণু বণিক বাড়ি পূজা মন্ডপ,হরি মোহন চৌধুরী বাড়ি পূজা মন্ডপ,ইমামপুর সূত্রধর বাড়ি পূজা মন্ডপ সহ আরো বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের পরামর্শ দেন এবং পূজা উপলক্ষে উপহার বিতরণ করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী,সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার,মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার,জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন – সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন টিটু,সাংগঠনিক সম্পাদক বিধান কর,সাংগঠনিক সম্পাদক মানারাথ আহাম্মদ চৌধুরী বাবু,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন,যু্ব ও ক্রীড়া সম্পাদক ফারুক মালুম,আওয়ামী লীগ এনাম,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহ নেওয়াজ,৪নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার,৬নং ওর্য়াড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,৯নং ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন,৭নং ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন দুলাল,৮নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ,আওয়ামী লীগ নেতা একরাম,যুবলীগ নেতা মনজুর খাঁন সহ অন্যান্য আওয়ামী লীগ নেতবৃন্দ।
জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার বলেন, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পাঠানো উপহার আমরা বিভিন্ন পূজা মণ্ডপ গুলোতে পৌঁছে দিয়েছি এবং প্রিয় নেতার সুস্থতার জন্য মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। আবেগ, ভালোবাসার প্রিয় নেতা সুস্থ থাকতেন তাহলে প্রতিবারে মতো এবার ও সনাতন ধর্মাবলম্বী ভাইদের মাঝে দেখা করার জন্য ছুটে আসতেন,পূজা উপহার বিতরণ করতেন।কিন্তু প্রিয় নেতার এখনো করোনা নেগেটিভ আসে নি। তিনি আমাদের ওনার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন উপহার সামগ্রী বিতরণ করার জন্য।এসময় রেজাউল করিম মাষ্টার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জন্য সবার প্রতি দোয়া এবং আর্শীবাদ করার আহ্বান জানান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...