মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পক্ষে সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক শেখ মো. আক্তার হোসেন । করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিমের সভাপতিত্বে এতে এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, অর্থ সম্পাদক শেখ মো. আক্তার হোসেন, ইউপি সদস্য আজাদ উদ্দিন, বেলাল উদ্দিন, শফি আহম্মদ, কোরবান আলী, জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাসম, সহ দপ্তর সম্পাদক জমির উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক বৃন্দ।
আক্তার হোসেন বলেন, আমাদের প্রিয় অভিবাবক, সাবেক সফল মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষ থেকে আমি ব্যক্তিগত উদ্যোগে সমাজের অসহায়, শীতার্ত মানুষের মাঝে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের মাধ্যমে শীত বস্ত্র বিতরণ করেছি। করোনাকালে এলাকার অসহায় মানুষকে আমার সামর্থ অনুযায়ী সাহায্য সহযোগীতা করেছি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।



