শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১৮শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খৈইয়াছরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মসজিদিয়া ছরারকুল রাস্তার মাথা এলাকা থেকে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং এলাকার মো. হোসেনের পুত্র মো. আব্দুল্লাহ (২২) ও একই থানার মো. সোয়াবের পুত্র মো. সাদেক (২২) কে ১৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবত তারা টেকনাফ সীমান্ত থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য সংগ্রহ করে শহরের বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে।

এছাড়া একইদিন সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকারা ফকির বাড়ীর রাস্তার মাথা থেকে নোয়াখালী থানার অভিরামপুর এলাকার মো. আবুল কাশেমের পুত্র আব্দুল হামিদ (৩০) কে ৪৫০পিস ইয়াবাসহ আটক করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার বিকালে এবং সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮’শ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইন দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ জুন) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...