শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইয়াবা ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
মিরসরাই উপজেলার করেরহাটে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুন) দিবাগত রাত ২টায় সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মিরসরাই উপজেলার করেরহাটের জহিরুল হক কোম্পানী বাড়ীর এমদাদুল হক হৃদয় (২২), কোরবান আলী ভূইয়া বাড়ীর কোরবান আলীর ছেলে মো. নুর হোসেন (২৬) ও মানিক মিস্ত্রী বাড়ীর খায়েজ আহম্মেদের পুত্র মো. হানিফ (২৬)। তারা তিনজন ওই ইউনিয়নের ছত্তরুয়া এলাকার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে মাদকবিক্রির নগদ ৭ হাজার ১’শ ৫ টাকা ও ৪ হাজার ৭’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপজেলার করেরহাট ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা, নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...