রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) উপজেলার মস্তাননগরে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিল মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ মুহাম্মদ আবদুল আলীম রিজভী। এসময় প্রধান ওয়ায়েজ ছিলেন উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী। এছাড়া ক্বারী ও শায়ের হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আলহাজ¦ ক্বারী মাওলানা মোহাম্মদ তারেক আবেদীন আল কাদেরী।

এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের উদ্যোগে জোরারগঞ্জ ইউনিয়নের ২১ টি মসজিদে আর্থিক অনুদান প্রদান, আলেম ওলামাদের আর্থিক অনুদান প্রদান, গরীব ও দুস্থ্যদের মাঝে চেক বিতরণ করা হয়। ওয়াজ ও দোয়া মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দোয়া এবং মিরসরাইয়ের সাংসদ, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার স্ত্রী আয়েশা মোশাররফের দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...