সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৭ শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাবেয়া খাতুন নূরানী তালিমুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা, হেফজ বিভাগ ও শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। সোমবার (২ অক্টোবর) বিকেলে শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং মকবুল আহমদ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আমিন ও কাউছার আহমদ ফারদিনের যৌথ সঞ্চালনায় এবং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মকবুল আহমদ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য কামরুল হাসান, ৩ নং ওয়ার্ডের সদস্য ফারুক মালুম, ৪ নং ওয়ার্ডের সদস্য মাঈন উদ্দিন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সমাজকর্মী রাফসান জামি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ‘সবাই ঈদে মিলাদুন্নবী ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করে। কিন্তু জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার তার ব্যতিক্রম। তিনি ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।’
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মকবুল আহমদ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম মাষ্টার বলেন, আমার পিতার নামে প্রতিষ্ঠিত মকবুল আহমদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে করোনাকালে হাজার হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এছাড়া এযাবত ১৪ হাজার গরীব মেয়ের বিয়েতে সহযোগিতা এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছি। আমার ব্যবসার লভ্যাংশের একটি অংশ আমি মকবুল আহমদ কল্যাণ পরিষদে প্রদান করে থাকি। তা দিয়েই সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে।
এসময় তিনি রাবেয়া খাতুন নুরানী তালিমুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা, হেফজ বিভাগ ও শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শীঘ্রই ৩ তলা ভবন নির্মাণের উদ্বোধন এবং যাতায়াতের সুবিধার জন্য একটি বাস প্রদানের ঘোষণা দেন। আলোচনা সভা শেষে মকবুল আহমদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ১ম শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যন্ত ৭ শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গত ১৪ বছর যাবত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী শুরুর পর থেকে এবারই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আমাদের এই কার্য্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।
সবশেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...