রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে উদয়নের ৩৩তম মেধাবৃত্তিতে অংশ নিলো ১২৬১ শিক্ষার্থী

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের উদ্যোগে ‘উদয়ন মেধা বৃত্তি’ পরীক্ষায় অংশ নিয়েছে ১২৬১ জন ছাত্রছাত্রী। শুক্রবার (৪ নভেম্বর) করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ও করেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১২টা ৩০ মিনিটে শেষ হয়। পরীক্ষায় ২য় শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত মিরসরাই, ছাগলনাইয়া ও ফেনী সদরের প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ১২৬১জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন উদয়ন ক্লাবের সভাপতি আব্দুর রহিম। বৃত্তি পরীক্ষার আহবায়কের দায়িত্বে ছিলেন দিলীপ বণিক, সচিব ছিলেন টিটু নাথ। বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক ও ক্লাবের সাবেক সভাপতি শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেন, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত হোসেন, সাবেক সভাপতি সালা উদ্দিন, সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ, সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরণ, ক্লাবের উচ্চ পরিষদ সদস্য জসীম উদ্দিন, আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোশারফ হোসেন, আশীষ দাশ, সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিন, সহ সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন রুমন, অর্থ সম্পাদক গোলাম মর্তুজা ভূঁইয়া, অফিস সম্পাদক মনজুরুল কাদের মিরাজ, প্রচার সম্পাদক নুরুল করিম রুবেল, সাবেক প্রচার সম্পাদক সরোয়ার উদ্দিন সহ ক্লাবের নেতৃবৃন্দ।

উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন বলেন, ১৯৮১ সালে উদয়ন ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মেধা বৃত্তি হয়ে আসছে। করোনার কারণে গত দুই বছর বৃত্তি পরীক্ষা হয়নি। এবার শতাধিক প্রতিষ্ঠানের ১২৬১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তিনি আরো বলেন, প্রতিষ্ঠার পর উদয়ন ক্লাব শিক্ষা ও সমাজসেবায় অবদান রেখে চলেছে। বৃত্তি ছাড়াও, বয়স্ক শিক্ষা কার্যক্রম, মাদকবিরোধী অভিযান, বৃক্ষরোপণ, বেওয়ারিশ লাশ দাফন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা প্রদান, গরিব মেয়েদের বিয়েতে সহযোগিত, করোনাকালে সহায়তা সহ নানা জনকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত সংগঠনটি। বিশেষ করে আমাদের বৃত্তি পরীক্ষা ব্যাপক সাড়া ফেলেছে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...