বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে এম রিদোয়ান কবির ট্রাষ্টের উদ্যোগে ১৫শ পরিবারের মাঝে চাউল বিতরণ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মরহুম এম রিদোয়ন কবির মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে ১৫শ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে রিদোয়ান কবির মিয়াসাবের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসব চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রিদোয়ান কবিরের ছোট ভাই, ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, ৯নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। এর আগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ মাহফিল ও কবর জেয়ারত করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৪ আগষ্ট অক্লান্ত পরিশ্রমী, সাহসী ও নিষ্ঠাবান, ক্রিড়ামোদী, পরোপকারী সফল মানুষ, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও সংগঠক এম রিদোয়ান কবির
কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশানের তিনি নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক ছিলেন। তাঁর জীবদ্দশায় মিরসরাই উপজেলার ক্রিড়া ও সামাজিক কর্মকান্ডে ব্যাপক অবদানের জন্য তিনি সকলের কাছে আজো অম্লান রয়েছেন। মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন তাঁর পিতা মাষ্টার সামছুল আলম, তাঁর সহধর্মিনী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবিকা রাশেদা আক্তার মুন্নি, মেঝ ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী এমরান উদ্দিন, ছোট ভাই তরুণ সমাজসেবক ৯নং মিরসরাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের অন্যান্য সদস্যগন ।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...