রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে এলাকাবাসীর সাথে মেম্বার পদপ্রার্থী মামুনের মতবিনিময় সভা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোঃ মামুন হোসেন এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় গড়িয়াইশ এলাকার প্রায় ৫ শতাধিক গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন তিনি। মিরসরাই সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেম্বার পদপ্রার্থী মোঃ মামুন হোসেন, মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক সদস্য, সাবেক ছাত্রনেতা হাসান হাবিব রনি, উপজেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, মিরসরাই সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মীর হোসেন বাহার, যুবলীগ নেতা ইমাম হাসান শেখ, সাজ্জাদ হোসেন রাসেল, ব্যবসায়ী মোহাম্মদ সেলিম, গড়িয়াইশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এমরান হোসেন, ছাত্রলীগ নেতা তারেক আহম্মদ।
এসময় বক্তারা বলেন, মিরসরাই সদর ইউনিয়নের মধ্যে ৪ নং ওয়ার্ড অবহেলিত। এখানকার বেশিরভাগ মানুষ দরিদ্র। বর্তমান মেম্বার এলাকার কোন উন্নয়ন করেনি। তাই আগামীতে এলাকার উন্নয়ন করতে, সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে মামুন হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সকল গ্রামবাসীকে মামুনকে সমর্থন দেয়ার অনুরোধ জানান তাঁরা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...