শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ওএমএসের বিক্রিত চাউল সহ দোকানদার গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে সরকারী ওএমএসের বিক্রয় করা চাউল সহ এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট বাজারে জননী স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানদার বেনু তোষ পাল পালিয়ে যান। পরে দোকানে থাকা তার ভাতিজা ভাষ্কর দাশ বাবুকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ডিলার এ চাউল দোকানদারের নিকট বিক্রি করেছেন বলে গোপন সূত্রে জানা গেছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, সরকারী চাউল মুদি দোকানে বিক্রির অভিযোগ শুনে সেনাবাহিনী ও জোরারগঞ্জ থানা পুলিশ নিয়ে উপজেলার চৈতন্যেরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিক্রয়কৃত এক বস্তা চাউল জব্দ করা হয়। দোকানদার বেনু তোষ পালের ভাতিজা ভাষ্কর দাশ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ফৌজদারি অপরাধ হওয়ায় তার বিরুদ্ধে উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করবেন। মামলার প্রস্তুতি চলমান রয়েছে। পুলিশের তদন্তের মাধ্যমে চাউল কোথায় থেকে তিনি এনেছেন সেটি বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...