শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে কথা কাটাকাটির জেরে হামলা, আহত ৪, গ্রেফতার-৩

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগ-যুবলীগর কর্মীর উপর হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
গতকাল রবিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০ টায় মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড়ের স্টেডিয়াম এলাকার মজুমদার ষ্টোরে সামনে এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, যুবলীগ নেতা মো. রাসেল (২৮), কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আরমান (২০), আব্দুর রহমান শুভ (২০) ও সিএনজি চালক মো. ইমাম (২২)। তবে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আব্দুল্লাহ আল আরমান। তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং হাতের একটি আঙ্গুলের উপরিভাগ পড়ে গেছে। আহতরা মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুর অনুসারী।
হামলার ঘটনায় গুরুত্বর আহত আরমানের মা রবিবার রাতে বাদি হয়ে নিজাম উদ্দিনকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১৫ জনের নামে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহত ছাত্রলীগ নেতা আব্দুর রহমান শুভ বলেন, ‘রবিবার রাত সাড়ে ১০ টা আমি মিরসরাই স্টেডিয়াম এলাকায় মজুমদার ষ্টোরে বসে নাস্তা করছিলাম। এইসময় নিজাম উদ্দিন এসে আমাকে বলতেছে যে তুই নেতা হয়েছিস এই কথা বলে আমাকে গালিগালাজ করতেছে। আমি দোকান থেকে বের হয়ে চলে যাচ্ছি তখন নিজাম আমার বুকে একটা ঘুষি মারে এবং পিছন থেকে চুরি বের করে আমাকে মারতে চাইলে আমি দৌড়ে বাড়িতে চলে যাই।’
শুভ আরও বলেন, আমার বন্ধু আব্দুল্লাহ আল আরমানকে দেখে নিজাম উদ্দিন বলে এই ছেলেটা হচ্ছে শুভর বন্ধু। তাকে ধর। তখন তার উপর হামলা চালায়। খবর পেয়ে আমি একটা সিএনজি নিয়ে আসার পথে নিজামের নেতৃত্বে ১০/১২ জনের একটি গ্রুপ লাঠি, হকস্টিক নিয়ে সিএনজি গতিরোধ করে আবার আমার উপর হামলা চালায়।
আহত আরমানের বাবা আব্দুস সালাম বলেন, হামলাকারীরা আমার ছেলের মাথায় এবং হাতে চুরি দিয়ে আঘাত করে। এতে আমার ছেলের হাতের একটি আঙ্গুল পড়ে গেছে। আমি আমার ছেলের উপর হামলাকারীদের বিচার চাই।
এ বিষয়ে মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু বলেন, ‘নিজাম উদ্দিন পূর্বপরিকল্পিতভাবে আমার কর্মীদের উপর রড়, লাঠি ও হকস্টিক নিয়ে হামলা করেছে। পুলিশ প্রশাসনের কাছে আমার আকুল আবেদন হামলার সঙ্গে যারা জড়িত আছেন তাদের সকলকে যেন আইনের আওতায় আনা হয়’।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, হামলার ঘটনায় প্রধান আসামী নিজাম উদ্দিন, তার ভাই জয়নাল আবেদীন ও ছেলে জাবেদকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...