শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ স্লোগানে সারাদেশের ন্যায় মিরসরাইয়েও কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, এএসপি সার্কেল (মিরসরাইÑজোরারগঞ্জ) লাবীব আব্দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহাম্মদ, উপজেলা পুলিশিংয়ের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নাছির উদ্দিন, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা ও সংবাদকর্মী নয়ন ধুম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাই থানার ওসি (অপারেশনস) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, ওসি (তদন্ত) অলি উল্ল্যাহ, সেকেন্ড অফিসার রাজিব পোদ্দার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...