শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে করেরহাটে বিদায়ী মেম্বারদের সংবর্ধনা ও নতুনদের অভিষেক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে বিদায়ী মেম্বারদের সংবর্ধনা, নব নির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান, দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার ( ৯ জানুয়ারি) সকালে করেরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন।

এ সময় বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, মিরসরাই এসোশিয়েশনের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরুল আলম, প্যানেল চেয়ারম্যান মহি উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, মিরসরাই উপজেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ১ নং করেরহাট ইউনিয়ন।
এই ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিংমুক্ত রাখতে উত্তর জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ে কাজ করা হবে। মিরসরাইয়ের অভিভাবক সাবেক সফল মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশে ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে করেরহাট ইউনিয়নকে সাজাতে ইতিমধ্যে সকল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...