রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন পরিষদের আইনশঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
মতবিনিময় সভায় করেরহাট ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি/সম্পাদক, মসজিদের সকল ঈমাম, ইউনিয়ন পরিষদের সদস্য সহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় করেরহাট ইউনিয়নের আইনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, মাদকমুক্ত করেরহাট ইউনিয়ন গঠনে সমাজকর্মীদের ভুমিকা আরো বাড়াতে হবে। মাদকাসক্ত বখাটেদের উৎপাতে করেরহাটে চুরি ছিনতাই সহ সামাজিক অপরাধ বেড়ে গেছে। তাই সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, ইমাম-মোয়াজ্জিন এবং স্থানীয় নেতৃবৃন্দদের নাম্বার সম্বলিত লিপলেট প্রত্যেক নাগরিকের হাতে তুলে দেওয়া হবে। সচেতন ব্যক্তিরা সর্তক থাকলে সমাজে অপরাধ কমে যাবে। আগামীতে পুনরায় বড় পরিসরে সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভা করা হবে বলে জানান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...