রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নে ভিজিডি’র চাউল বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিডি কার্ড এর চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে ১০২ জনের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহিউদ্দিন, আজাদ উদ্দিন, শফি আহমেদ, বেলাল হোসেন, কোরবান আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাসেল ইকবাল চৌধুরী সহ নেতৃবন্দ।


এসময় এনায়েত হোসেন নয়ন তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমাদের প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হতদরিদ্র মা-বোনদের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে চাউলের ব্যবস্থা করেছেন। এভাবে সরকার তাদের মাঝে দুই বছর চাউল বিতরণ করবে। তিনি আরো বলেন, বিএনপি সরকারের আমলে মানুষ এক মুঠো চাউল চোখে দেখেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ভিজিডি, ভিজিএফ, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, বয়স্ক ভাতা ভাতা চালু করেছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা কয়েকগুন বাড়িয়েছে। তাই আগামীতে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দিক নির্দেশনা অনুযায়ী ও আগামীর কর্নধার আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে উপস্থিত সকলকে আওয়ামী লীগের সাথে থাকার আহবান জানান। তিনি সবার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জন্য দোয়া কামনা করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...