বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে রোজিনা আক্তার রামিশা নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম (৩৫) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গত মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহির আলী এই রায় দেন বলে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএ নাসের
একই রায়ে আদালত ওই কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নজরুল ইসলামকে আরো ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম মিরসরাই উপজেলার মধ্যম ওয়াহেদপুর এলাকার শফিউল আলমের ছেলে। মামলায় খালাসপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মো. শাহাদাত, রুবেল চন্দ্র দাশ, মো. নজরুল, মো. মহিউদ্দিন ও মো. হারুন।
এডভোকেট এমএ নাসের জানান, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নজরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নজরুল ইসলামকে আরো ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন।
এমএ নাসের জানান, ২০১৩ সালের ৫ ফেব্রæয়ারি সন্ধ্যায় মধ্যম ওয়াহেদপুর এলাকার একটি মুরগির খামারে ধর্ষণের শিকার হন রোজিনা। অপমান সইতে না পেরে সেই রাতে ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার জানু মুহুরী বাড়ির ডা. রবিউল হোসেনের বাড়িতে আত্মহত্যা করেন রোজিনা। রোজিনা ডা. রবিউল হোসেনের ঘরে গৃহচারিকার কাজ করতো। এ ঘটনার পরদিন পুলিশ বাদি হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করে। তদন্তে ধর্ষণ ও আত্মহত্যার বিষয়টি এলে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি স্থানান্তর করা হয়। ২০১৪ সালের ২১ অক্টোবর মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামী নজরুল ইসলামের বড় ভাই আনিসুল ইসলাম বলেন, আমার ভাই ধর্ষণের ঘটনায় জড়িত নয়। আমরা সুবিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...