মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদ স্থগিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি পদ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতি পদে থাকা কেন অবৈধ ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
গত রোববার (১৮আগষ্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটকারী মো. আলাউদ্দিনের পক্ষে শুনানি করেন এডভোকেট শঙ্কর প্রসাদ দে।
আগামী চার সপ্তাহের মধ্যে সচিব শিক্ষা মন্ত্রণালয়, পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রাম, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিরসরাই, প্রধান শিক্ষক মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ও পরিচালনা পরিষদ সভাপতি মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী এডভোকেট শঙ্কর প্রসাদ দে বলেন, প্রবিধানমালা অনুযায়ী কোন শিক্ষক ও শিক্ষক শ্রেণীর কেউ পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হতে পারেন না। এ কারনে অন্য একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে সভাপতি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত সভাপতি পদ ছয় মাসের জন্য স্থগিতের পাশাপাশি রুল জারি করেছেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হন একই উপজেলার বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। অথচ প্রবিধানমালার ২০০৯-এর ৭(২)-এ স্পষ্টত বলা আছে, ‘কোনো শিক কিংবা শিক্ষক শ্রেণীর সদস্য গভর্ণিং বডির সভাপতি পদে মনোনীত হইবেন না’।
বিষয়টি মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের দৃষ্টিগোচর হলে তিনি সভাপতি হিসেবে এনামুল হক কে অনুমোদন না দেয়ার অনুরোধ জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবরে ৯জুন চিঠি পাঠান (স্মারক নং: ০০.৫০৪.০০৪.০৬.১০.০৬৬.১৯-৬০২)। পরবর্তীতে ১৭জুন তারিখে আবারো সভাপতি পদে নতুন করে নির্বাচনের ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক বরাবরে চিঠি (স্মারক নং: ০০.৫০৪.০০৪.০৬.১০.০৬৬.১৯-৬৫৮) দিয়েছিলেন ইউএনও রুহুল আমিন।
এরপরও ওই শিক্ষককে আবারো ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...