শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে কৃষকের ধানে আগুন

প্রকাশিত :

spot_img

মিরসরাই  প্রতিনিধি

মিরসরাইয়ে কৃষকের কেটে রাখা ধানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী আজমনগর গ্রামে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ মণ ধান নষ্ট হয়েছে বলে দাবি কৃষক স্বদেশ কুমার দাশের।

ভুক্তভোগী স্বদেশ কুমার দাশ জানান, তিনি বিগত ১০ বছর যাবৎ বাড়ির পাশে ৪০শতক জমি বর্গা নিয়ে চাষ করে আসছেন। কয়েকদিন পূর্বে ধান কেটে বাড়ির পাশে তিনি শুকাতে দিয়েছেন। বুধবার রাতে কে বা কারা শুকাতে দেয়া ধানে আগুন দেয়। পরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে এনে ঘুমাতে গেলে ভোর বেলায় আবার আগুন দেয়া হয়। এতে ১০ গন্ডা জমির প্রায় ৪০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য আলতাফ হোসেন জানান, তিনি রাতে ধানে আগুন দেয়ার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া জানান, ধানে আগুন দেয়ার ঘটনা শুনে তিনি ক্ষতিগ্রস্থ কৃষককে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন।

জোরারগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ধানের আগুন দেয়ার বিষয়টি শুনতে পেয়েছে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছে না ভুক্তভোগী। এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...