রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে কোরবানীর গরুর বাজার তদারকিতে মাঠে রয়েছে প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা

প্রকাশিত :

spot_img

মিরসরাইয়ে আসন্ন পবিত্র ঈদুল আযহাকে ঘিরে বসা গরুর বাজার তদারকিতে মাঠে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা। প্রতিদিন উপজেলার ৪-৫টি বাজারে কোরবানী গরুর হাট বসছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের নেতৃত্বে এক গ্রুপে নয়জন করে তিনটি গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন বাজারে তদারকি করছেন। কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয় বিক্রয়, পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং মনিটরিং এর জন্য ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্র জানায়, উপজেলার ১৬ ইউনিয়ন দুই পৌরসভায় স্থায়ী, অস্থায়ী ৩০টি বাজার রয়েছে। এখানকার ৩০০ খামারী প্রস্তুত করেছেন প্রায় ৫০ হাজার পশু।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, কোরবানীকে ঘিরে প্রতিদিন বিভিন্ন গরুর বাজারে আমাদের ৩০ জনের একটি টিম ভাগ হয়ে কাজ করছে। এখানে মূলত দুর থেকে আসা গরু হটাৎ যদি অসুস্থ হয়ে পড়ে তাঁর তাৎক্ষনাৎ চিকিৎসা, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয়, বিক্রয় বাজারে আগত মানুষদের গরু লালন পালনে উদ্বুর্ধ করা।

তিনি আরো বলেন, গত ১৫দিন ধরে আমি উপজেলার বিভিন্ন গরুর খামার পরিদর্শন করে যাচ্ছি। প্রতিদিন ২/৩টি খামার পরিদর্শন করে খামারীদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। গত দুই বছরে মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন দুই পৌরসভায় অনেক খামারী সৃষ্টি হয়েছে। মানুষ বেকার না থেকে গরুর খামার গড়ে তুলছে। এতে করে দেশের গরু দিয়ে দেশের গরুর চাহিদা মেটানো যাবে। এছাড়া করোনার জন্য অনেক ক্রেতা-বিক্রেতা বাজারে যেতে আগ্রহী না। তাদের জন্য জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও মিরসরাই প্রাণিসম্পদ অফিস গরু বেচা-কেনার জন্য অনলাইন ফেইজ খুলেছি। সে ফেইজে অনেক গরু বেচা-কেনা হচ্ছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...