বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত শিরিনাকে সংগ্রহকৃত অর্থ হস্তান্তর করলেন রক্তিম পরিবার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত শিরিনা আক্তারের কাছে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান হস্তান্তর করেছেন স্বেচ্ছাসেী সংগঠন রক্তিম পরিবার। শুক্রবার( ৬ সেপ্টেম্বর) শিরিনার বাড়িতে গিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহকৃত ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
শিরিনা আক্তারের জন্য প্রায় দুই সপ্তাহ ধরে মিরসরাই উপজেলার বিভিন্ন বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করেছে রক্তিম পরিবার।
রক্তির পরিবারের সভাপতি বাহা উদ্দিন আকিফ বলেন, ক্যান্সার আক্রান্ত শিরিনা আক্তারের জন্য গত দুই সপ্তাহে সংগঠনের সদস্যরা ক্যাম্পেইন করে ১ লাখ ২০ টাকা সংগ্রহ করেছেন।এই ক্যাম্পেইন পরিচালনা করতে রক্তিম পরিবারের সদস্যদের যেসকল সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ক্যাম্পেইন আজ আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করছি।
প্রসঙ্গত, মাত্র ২৬ বছর বয়সেই মরণঘাতী বেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন শিরিনা আক্তার। মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বাসিন্দা সুজনের স্ত্রী শিরিনা। দিনমজুর সুজনের স্বল্প উপার্জনে কোনভাবে কেটে যাচ্ছিল সংসার জীবন। কোনরকম খেয়ে বেঁচে থেকে পড়ালেখা করাচ্ছিল সন্তানকে। স্ত্রীর ক্যান্সারে সব যেন উলোটপালোট হয়ে গেল। দীর্ঘদিন ধরে ধারকর্জ করে শিরিনার চিকিৎসা করাচ্ছে সুজন। প্রায় ২ লক্ষ টাকা খরচ করেছে। তার চিকিৎসার জন্য আরো প্রয়োজন ৬ লক্ষ টাকা। ডাক্তার বলেছে তার শরীরে ক্যান্সার এখনো প্রাথমিক পর্যায়ে আছে। সময়মত চিকিৎসা হলেই সে বাঁচতে পারে।একটু মানবিক হয়ে আমরা সবাই এগিয়ে আসলে হয়ত চিকিৎসা হবে শিরিনার।
শিরিনাকে সাহায্য করতে বিকাশ করুন,০১৮৬৩২২২৫৯৯ ০১৮৭২০৫২৯০৯
শিরিনার স্বামীর ব্যক্তিগত বিকাশ নাম্বার।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...