শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে খামারীদের মাঝে গোখাদ্য ও উপকরণ বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে খামারীদের মধ্যে গোখাদ্য ও উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৩জুন) এনএটিপি ২ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় থেকে খাদ্য ও উপকরণগুলো বিতরণ করা হয়। উপজেলার ১৬ জন খামারীকে দেয়া উপকরন গুলোর মধ্যে রয়েছে ৬ বস্তা গরুর খাদ্য, ১টি মেঞ্জার, ২ কেজি ভিটামিন, প্রয়োজনীয় কৃমিনাশক ঔষুধ, ১টি সাইনবোর্ড। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু, প্রাণীসম্পদ সম্প্রসারন অফিসার ডা. মোহাম্মদ মিনহাজুল করিম, প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ফরিদুল আলম।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার জানান, গাভী পালন ও গরু হৃষ্টপুষ্ট করণে কৃষকদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খামারীদের সহযোগীতা দিচ্ছে। এর অংশ হিসেবে এনএটিপি প্রকল্পের আওতায় গোখাদ্য গুলো বিতরণ করা হয়। এর আগে গত ১৭ মার্চ মুজিববর্ষ উপলক্ষে ১৬জন মুগরীর খামারীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...