মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মিরসরাই উপজেলা,বারইয়ারহাট ও মিরসরাই পৌরসভা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও নুরুল আমিন।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নুরুল আলম মেম্বার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, উপজেলা কৃষকদলের সহসভাপতি আজিজুল হক মেম্বার, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর, করেরহাট ইউনিয়ন বিএনপি নেতা জহির উদ্দিন বাবলু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোঃ ইফতেখার মাহমুদ জিপসন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উত্তর জেলা যুবদলের সম্পাদক মন্ডলীর সদস্য নুরুল আফছার মিয়াজী, উিপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, উিপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদ,

মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নোমান, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও জোরারগঞ্জ থানা যুবদল নেতা ফখরুল আলম হকসাব, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জোরারগঞ্জ থানা যুবদল নেতা আবু সাঈদ বাবলু সহ বিভিন্ন ইউনিটের বিভিন্ন,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



