শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

 

মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে এমরান হোসেন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (১৮ আগষ্ট) রাতে উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার (১৯ আগষ্ট) সকালে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এমরান হোসেন ভালুকিয়া গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, এমরান মাদকাসক্ত ছিলো। তাকে কয়েকবার বিদেশ পাঠানোর পর দেশে ফিরে আসে। এনিয়ে তাঁর মায়ের সাথে প্রায় সময় বাকবিতন্ডা হতো।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির জানান, এমরানের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। এলাকাবাসীর উপস্থিতিতে দরজা ভেঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...