রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে গলায় ফাঁস লাগানো বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামে গলায় ফাঁস লাগানো আহমেদুর রহমান (৮৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড রহমতাবাদ গ্রামের মিধন আলী হাজ্বী বাড়ির মরহুম নুর আহমেদের পুত্র। পারিবারিক জীবনে তিনি ২ ছেলে ৪ মেয়ে সন্তানের জনক। পরিবারে ছেলে মেয়ে সকলেই বিবাহিত।
মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টায় মিরসরাই থানার সহকারি পুলিশ পরিদর্শক আবুল হাসেম আহমেদুর রহমানের গলায় ফাঁস লাগোনো ঝুলন্ত লাশ উদ্ধার করেন। মৃতের ভাগিনা সম্পর্কিত রহিম ইবনে ছলিম জানান, তিনি অনেক আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতরাত থেকেই হটাৎ উনাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পাশ্ববর্তী আম গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় মেম্বার মুসলিম উদ্দিনকে জানানো হয়। মেম্বার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মুসলিম উদ্দিন জানান, দীর্ঘদিন থেকে আহমেদুর রহমান মানষিক রোগী। তিনি নিজে নিজে ভিটভিট করে কথা বলতো। সকালে বাড়ীর পূর্ব দক্ষিন কোনে আমগাছের সাথে ঝুলš Íলাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন আমাকে খবর দেয়। আমি পুলিশ এবং এলাকার চেয়ারম্যানকে ফোনে অবহিত করি।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মিরসরাই থানার সহকারি পরিদর্শক আবুল হাসেম জানান, আহমেদুর রহমান (৮৫) গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। তার লাশ ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে । লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...