শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে গৃহবধূ লিপি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত :

spot_img



মিরসরাই প্রতিনিধি


মিরসরাইয়ে গৃহবধূ হোসনে আরা আক্তার লিপির খুনীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী, মঈনিয়া যুব ফোরাম ও মঈনিয়া ওলামা মাশায়েখ। বুধবার (১০ জুলাই) বারইয়ারহাট মেহেদী নগর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ লিপির হত্যাকারী আসামীদের পক্ষ নিয়ে হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে । পুলিশের সহায়তায় মামলার অন্যতম আসামী লিপির স্বামী কামাল উদ্দিন বিদেশে পালিয়ে গেছে বলেও অভিযোগ করা হয় । বক্তারা অনতিবিলম্বে লিপি হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
এসময় বক্তব্য রাখেন লিপির পিতা শেখ আলম, মা রহিমা আক্তার,চাচা মফিজুর রহমান,স্থানীয় ইউপি সদস্য শাহ আলম, মঈনিয়া যুব ফোরাম নেতা আকবর হোসেন রুবেল, মাওলানা ইসমাইল সিরাজী,মাও.মশিউর রহমান,মাও.মনসুর, মাও. সরোয়ার, স্থানীয় হিঙ্গুলী মাদরাসার সহ সুপার মাও.বোরহান উদ্দিন, শিক্ষক নাও. জামাল উদ্দিন,মাও.জাফর উদ্দিন,মাও.সিরাজ উদ্দিন প্রমুখ।
গত ১০ জুন রাতে মিরসরাইয়ে হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামে শ্বশুর বাড়িতে হত্যা করা হয় হোসনে আরা আক্তার লিপি (২৫)। হত্যার পর লিপির মরদেহ শোয়ার ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় শশুরবাড়ীর লোকজন। পরের দিন ১১ জুন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় স্বামী মো: কামাল উদ্দিন, শাশুড়ি হোসনেয়ারা বেগম ও শ্বশুর নূর মোহাম্মদকে আসামি করে একটি হত্যা মামলা করেন নিহত গৃহবধূ হোসনে আরা লিপির বাবা শেখ আলম।
এম মাঈন উদ্দিন, মিরসরাই চট্টগ্রাম ০১৮১৫৫০০৭০৫।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...