শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মানস্থল পরিদর্শন করেছেন এসিল্যান্ড

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
দীর্ঘ ২৫ বছরের চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মানের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলাম তানজির। এসময় তিনি বিভিন্ন পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। জোর করে চলাচলের পথ বন্ধ দেয়ার অভিযোগে বৃহস্পতিবার (২৫জুন) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, মিরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ড পূর্ব মিরসরাই এলাকার জনৈক হাজী শাহ আলম কিছুদিন আগে বহুতল ভবন নির্মান শুরু করেন। এসময় তিনি পার্শ্ববর্তী মরিয়ম আক্তার, সুলতান আহম্মদ ও রহিমা বেগমের দীর্ঘ ২৫ বছরের চলাচলের একমাত্র রাস্তাটি জোরপূর্বক গভীর গর্ত খুড়ে এবং টিনের ঘেরা দিয়ে রুদ্ধ করে দেন। এতে ১০টি পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও প্রভাবশালী হাজী শাহ আলম কর্ণপাত না করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছিলেন। উপরন্তু তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার এবং প্রয়োজনে লাশ ফেলার হুমকি দিয়ে যাচ্ছেন ।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে বিষয়টি সরেজমিনে তদন্তে যান উপজেলা সহকারী কমিশনার রাশেদুল ইসলাম।

সরেজমিনে তদন্তকালে মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজু জানান, চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা নিরসনে হাজী শাহ আলমের সাথে প্রতিবেশিরা সমঝোতার আগ্রহ দেখালেও হাজী শাহ আলমের অনড় অবস্থানের কারনে সম্ভব হয়নি। পরিবারগুলোর ২৫ বছরের চলাচলের পথ এভাবে অবরুদ্ধ করে দেয়াটা দৃষ্টিকটু ও অমানবিক।
এ বিষয়ে রাশেদুল ইসলাম তানজির জানান, চলাচলের রাস্তা বন্ধের লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনার জন্য শীঘ্রই ডাকা হবে। তার আগ পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখার জন্য হাজী শাহ আলমকে মৌখিক ভাবে বলা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...