রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা ফারুক গ্রেফতার

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক (২৮)। তার বাড়ি মায়ানী ইউনিয়নের (৫নং) ওয়ার্ডের মধ্যম মায়ানী এলাকার মনির আহাম্মদ মুক্তার বাড়ী। ফারুক ওই এলাকার বাসিন্দা আবুল কাশেমের পুত্র। মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।
জানা গেছে, ফারুকের বিরুদ্ধে মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের ব্যবসায়ী ফজলুল করিমের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ নিয়ে মিরসরাই থানায় ফারুকের বিরুদ্ধে মামলা করেন তিনি।
১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের কবির আহাম্মদ নিজামী বলেন, ফারুক একজন শীর্ষ সন্ত্রাসী। একসময় ছাত্রলীগ করতো। এলাকার একজন ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার কারণে তিনি গ্রেফতার হয়েছেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ফারুকের বিরুদ্ধে মিরসরাই থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে ফারুক গ্রেফতার হওয়ায় তার এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ।
মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়ন বলেন, এলাকায় ফারুকের বিরুদ্ধে চাঁদার জন্য হুমকি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কথা বলার সাহস পেতেন না। সর্বশেষ এলাকার এক ব্যবসায়ীর করা মামলায় তাকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুুলিশ।
ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা ফারুক।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...