রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ছাত্রলীগের উদ্যোগে ২দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দুইদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

ওইদিন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

এসময় উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়াঁ, যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মিরসরাই সদর (৯ নং) ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, আরিফুর রহমান, জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, নিজামপুর বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রুবেলন, ধর্ম-বিষয়ক সম্পাদক শাফায়েত রিপন ও জেলা ছাত্রলীগ নেতা এসএম নেওয়াজ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, মিরসরাই ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের আগামির মিরসরাইয়ের কর্ণধার আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের নির্দেশনায় দুইদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের এই কার্যক্রমে উপজেলার বিভিন্ন কলেজের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমাদেরকে সহযোগিতা করছেন চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্ট।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...