রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ছাত্রলীগ নেতার অফিস ভাংচুর মোটর সাইকেলে অগ্নিসংযোগ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি-সম্পাদকের ব্যক্তিগত ঠিকাদারি প্রতিষ্ঠানে ভাংচুর, লুট ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের আবু তোরাব বাজারের এমএসপি এন্টার প্রাইজের এই হামলার ঘটনা ঘটে।
সদ্য বিলুপ্ত হওয়া মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, রবিবার রাতে আমরা অফিসে কেউ ছিলাম না। এসময় মুখোশ পরা ১৫-২০ জন সন্ত্রাসী এসে আমাদের ব্যবসায়িক অফিস ভাংচুর করে। অফিসে থাকা ৩২ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন, নগদ দেড় লক্ষ টাকা, একটি আইপিএস, ৩টি মোটর সাইকেল নিয়ে যায়। এসময় তারা আরো ২টি মোটর সাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আহমেদ নিজামী বলেন, ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর রবিবার রাতে সাবেক নেতৃবৃন্দ আবুতোরাব বাজারে এসে অবস্থান নেয়। এসময় তারা দায়িত্ব থাকাকালীন সময় যাদের সাথে বিভিন্ন সময় অন্যায় করেছিলো তারাও অবস্থান নেয়। দু’গ্রুপের দলাদলিতে বাজারে উত্তেজনা দেখা দিলে মিরসরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আবুতোরাব বাজারে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়া নিয়ে দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ ফেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত: গত ৬ ফেব্রুয়ারি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ। এরপর থেকে মায়ানী এলাকায় উত্তেজনা দেখা দেয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...