শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে জমিসক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়েছে ইউপি সদস্য

প্রকাশিত :

spot_img

বৃত্তে চিহ্নিত ৯নম্বর ওয়ার্ডের মেম্বার নিতাই চরণ দাশ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নে জায়গা-জমি সক্রান্ত বিরোধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। জানা গেছে ইছাখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার নিতাই চরণ দাশ ও তার পরিবারের লোকজন মিলে একই এলাকার ছায়ারঞ্জন দাশ (৭০) ও তার ভাইয়ের জায়গা জোরপূর্বক দখল করতে আসে। এসময় ছায়ারঞ্জন দাশ বাঁধা দিতে গেলে তার উপর তেড়ে এসে লাঠি দিয়ে মাথায় আঘাৎ করে ইউপি সদস্য নিতাই চরণ দাশ ও বহিরাগতরা। এসময় পরিবারের অন্য সদস্যরা তাকে বাচাঁতে এলে তাদেরও মারাত্মক জখম করে।

বৃহস্পতিবার (২মে) বিকেলে ওই ইউপি সদস্যের বাড়ীর রাস্তা প্রশস্ত করার জন্য ছায়ারঞ্জন দাশের জায়গায় স্কেবেটর দিয়ে মাটি কাটতে গেলে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছাখালী ইউনিয়নের চরশরত এলাকার ইউপি সদস্য নিতাই চরণ দাশ বহিরাগত সন্ত্রাসী নিয়ে ছায়ারঞ্জন দাশ এর জায়গা দখল করতে যায় মাটি কাটার স্কেবেটর নিয়ে যায়। এসময় ছায়ারঞ্জন দাশ ও তার ভাই ডালিম কুমার দাশ বাধা দিলে উভয়পক্ষ হাতাহাতিতে লিপ্ত হয়। একপর্যায়ে নিতাই চরণ দাশ ছায়ারঞ্জন দাশের মাথায় আঘাৎ করে। এসময় ডালিম কুমার দাশ তার ভাইকে বাচাঁনোর চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করে।

জানা গেছে এর আগে নিজের জায়গা রক্ষার্থে উচ্চ আদালতে মামলা করেন ডালিম কুমার দাশ। যা এখনও মামলার তদন্ত চলছে।

স্থানীয় ইউপি সদস্য নিতাই বলেন, চলাচলের রাস্তা বন্ধ করে রাখায় স্থানীয়দের সাথে ওই মহিলার ঝগড়া হচ্ছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে থামিয়ে দিয়েছি। ওই মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার সময় কে বা কারা আমার ছবি তুলে। পরে সেগুলো ফেসবুকে দিয়েছে। ছবিতে আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, বাস্তবে ওই সময় এমন ঘটনা ঘটেনি। আমি থানা পুলিশকে বলেছি, একটা শালিশের ব্যবস্থা করে উভয় পক্ষের মধ্যে চলমান এই ঝামেলা মিমাংসা করে দিতে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...