শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুইজন নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের বড়কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পিকআপ চালক চট্টগ্রাম শহরের কাজির দেউরী এলাকার ২ নং গলির মৃত ইদ্রিস সর্দারের পুত্র মোঃ শফিউল ইসলাম (৩৩) ও চালকের সহকারী (হেলপার) নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মোঃ লিটন (৩৪)। কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোকাম্মেল হোসেন জানান, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে মহাসড়কের বড়কমলদহ এলাকায় চট্টগ্রামগামী সবজিবোঝাই একটি ট্রাক (নং চট্টমেট্রো ট ১১-২২৮৫) পেছন দিকে থেকে দ্রুতগামী একটি মিনি পিকআপ (নং চট্টমেট্রো ন ১১ ৪০২৩) ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক শফিউল ইসলাম মারা যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে চালকের সহকারী লিটনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। পিকআপটি নোয়াখালী থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিলো। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...